শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
১২০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

---খুলনার পাইকগাছায় বসতবাড়ি থেকে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটী এলাকায় একটি বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ২২ জুলাই বুধবার  রাতে শিববাটী ব্রিজের টোল প্লাজার পাশে অবস্থিত মনি গাজীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় চোর ঘরের তালা ভেঙ্গে  প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

 

এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

আর্কাইভ