শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
২১ বার পঠিত
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের

---পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় হাসপাতালে অসুস্থ মেয়ের চিকিৎসা নিয়ে পরিবারের উৎকণ্ঠা, অন্যদিকে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় বাবার করুণ মৃত্যু  হয়েছে। মেয়ের সিজার হওয়ায় অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখে মনটা কিছুটা স্বস্তি পেয়েছিলেন আজিজুল জমাদ্দার (৫৬)। তারপরও নিজের মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দেন। কিন্তু পথে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যাওয়ায় ঠেলে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি ফেরার পথেই একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান আজিজুল।

৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পাইকগাছা উপজেলার আলমতলা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে ফ্যান্টাসি গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল জমাদ্দার উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জমাদ্দারের ছেলে।

নিহতের বড় ভাই মোঃ সাঈদ আলী (৬৮) বলেন, তাঁর ছোট ভাই আজিজুল জমাদ্দার ওই দিন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন সিজার হওয়া মেয়েকে দেখতে গিয়েছিলেন। মেয়েকে দেখে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে সেটি ঠেলে হেঁটে বাড়ি ফিরছিলেন। শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল আজিজুলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের তথ্যে মতে পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া মোটরসাইকেলটি কিছুক্ষণ ঘটনাস্থলে ছিল। পরে স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই চালক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত আজিজুলকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রান্ত সরদার তাঁকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক এই ঘটনায় আজিজুলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেলচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।





অপরাধ এর আরও খবর

মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)