সোমবার ● ৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
মাগুরা প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে কাউকে কিছু না জানিয়ে তিন মাসের শিশু সন্তানকে নিয়ে মায়ের চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম নাটকীয়তার অবসান ঘটেছে। মাগুরা ও মানিকগঞ্জ জেলা পুলিশের যৌথ তৎপরতায় এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরীঘাট এলাকা থেকে শিশু নূর ইসলামকে উদ্ধার করা হয়েছে। একই সাথে হেফাজতে নেওয়া হয়েছে শিশুটির মা কহিনূর বেগমকে।
রবিবার রাতে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২ আগস্ট সকাল ৯টার দিকে মাগুরা সদর থানার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের আলমগীর (২৩) নামে এক ব্যক্তি থানায় এসে কান্নাকাটি করতে থাকেন। তিনি অভিযোগ করেন, তিনি মাঠে কাজে এবং তার স্ত্রী পুকুরে কাপড় ধুতে যাওয়ার সুযোগে বোরকা পরিহিত এক অপরিচিত নারী তাদের ৩ মাসের শিশু পুত্র নূর ইসলামকে বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি তাৎক্ষণিকভাবে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে অবহিত করেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে শিশুটিকে উদ্ধারে মাঠে নামে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল । অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-এর নেতৃত্বে সিসিআইসি-র এসআই অজয় দাস ও তার টিম মাগুরার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেন।
গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় জানা যায়, বোরকা পরিহিত ওই নারী শিশুটিকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় শনাক্ত করা হয়। এরপরই মাগুরা পুলিশ সুপারের নির্দেশে মানিকগঞ্জ জেলা পুলিশ, রাজবাড়ী জেলা পুলিশ এবং ফরিদপুর নৌ পুলিশ অঞ্চলের কন্ট্রোল রুমের সাথে দ্রুত যোগাযোগ করে তথ্য আদান-প্রদান করা হয়।
মাগুরা জেলা পুলিশের সিসিআইসি ও সদর থানার একটি যৌথ দল যখন ওই এলাকার দিকে রওনা হয়, ততক্ষণে মানিকগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় পাটুরিয়া ফেরীঘাট এলাকা থেকে শিশু নূর ইসলামকে উদ্ধার এবং বোরকা পরিহিত নারীকে হেফাজতে নেওয়া হয়।
পরবর্তীতে হেফাজতে থাকা নারীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ওই নারী কোনো অপরিচিত চোর নন, বরং তিনি শিশুটির আপন মা—কহিনূর বেগম। স্বামী আলমগীর প্রতিনিয়ত তার সাথে খারাপ আচরণ ও ঝগড়াঝাঁটি করায়, তিনি ক্ষোভে ও অভিমানে কাউকে কিছু না জানিয়ে সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশু নূর ইসলাম বর্তমানে তার মায়ের হেফাজতেই রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। তবে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই “চুরি” বা নিখোঁজ হওয়ার ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরার পুলিশ সুপার জানান, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা ও অপরাধ দমনে তারা সর্বদা পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষার বিষয়টিকে জেলা পুলিশ সর্বোচ্চ সংবেদনশীলতা ও গুরুত্বের সাথে বিবেচনা করে।






নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন 