সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় লস্কর ইউপিতে চক্ষু ক্যাম্পে ৫শ চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার উদ্যোগে ৭ সেপ্টেম্বর সোমবার ইউনিয়ন পরিষদে দিনব্যাপী সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক সুস্মিতা মন্ডল তন্নি, তপন কুমার, আরাফাত হোসেনসহ তাদের স্টাফরা চক্ষু চিকিৎসা প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের ছানি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা ও নেত্রনালীর পরীক্ষাসহ ঔষধ ও চশমা দেওয়া হয়। ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশনের জন্য রোগীও নির্বাচন করা হয়। এ সময় আরোও উপস্থিত ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, মোফাজ্জল, রফিকুল ইসলাম, টিএম হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ, চশমা পেয়ে এলাকার গরীব রোগীরা ডাক্তার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা 