শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
১১ বার পঠিত
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে

---নড়াইল প্রতিনিধি; স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামীও। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর স্বামী রোমান মোল্যার (৬০) মৃত্যু হয়।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এ পরিস্থিতিতে শনিবার রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্যা স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন রোমান মোল্যা নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢল পড়েন তিনি।

এদিকে, রোববার (১১ অক্টোবর) জোহর নামাজ বাদ স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফন করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুবদল নেতা শিহাবুর রহমান শিহাব। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাদের পরিবার-পরিজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতারণ পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতারণ
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)