বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » বিবিধ » শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
“জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের নারীদলের সদস্যদের আয়োজনে শ্যামনগরের বুড়িগোয়ালিনীর দাতিনাখালি বালুর মাঠ প্রাঙ্গণে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২৬ উপলক্ষে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি এম আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিউল ইসলাম উপজেলা কৃষি অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা , সাংবাদিক হুদা মালী সম্পাদক উপকূলীয় প্রেসক্লাব, জি এম রুস্তম আলী বিশিষ্ট সমাজ সেবক বুড়িগোয়ালিনী ইউনিয়ন, নয়মী বিশ্বাস জেন্ডার অফিসার ফেইথ ইন অ্যাকশন, মিনতি রানী মল্লিক সহ সভাপতি পিসিআরসিবি প্রকল্প সিসিডিবি , নার্গিস সুলতানা সভাপতি মেঘনা নারী দল , জেবুন্নেছা খাতুন সহ সভাপতি দোলন চাঁপা নারী দল, সুব্রত অধিকারী প্রকল্প সমন্বয়কারী সিআরইএ প্রকল্প লিডার্স ও সিআরইএ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা ।
উক্ত গ্রামীণ নারী কৃষি মেলায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী দলের সদস্যরা ৪ টি , ফেইথ ইন অ্যাকশন ও সিসিডিবি নারী দলের সদস্যরা ২ টি স্টলে তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করেন । নারী দলের সদস্য নার্গিস সুলতানা , মিনতি রানী মল্লিক ও জেবুন্নেছা খাতুন তাদের অনুভূতি ব্যক্ত করেন ।
অতিথিরা বলেন,বর্তমানে দেশের প্রতিটি উৎপাদন খাত অর্থনৈতিক ঝুঁকিতে থাকলেও একমাত্র কৃষিখাত ঠিকই সফলতার অবদান রাখছে। বাংলাদেশের কৃষিতে নারীরা গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে কিন্তু নারীরা এখনো সেভাবে স্বীকৃতি পাচ্ছে না ।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিটি স্টল প্রদর্শন কারিদের বিশেষ সম্মাননা প্রদান করেন ও প্রতিটি স্টল পরিদর্শন করে কৃষি পণ্য ক্রয় করেন ।






পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা 