শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরা পারনান্দুয়ালী গ্রামের কৃতি সন্তান ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক সাকের হোসেন কে নৃশংস হত্যার প্রতিবাদ ও সু বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের গ্রামবাসী, জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের জনতা।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় চৌরঙ্গী মোড় মাগুরা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন, কুতুবউদ্দিন, মাগুরা বাস মিনি মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও জেলা মহিলা দলের সভানেত্রী স্মৃতি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত বুধবার ভোরে মাগুরা বাস টার্মিনাল এলাকায় রয়েল কাউন্টারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাকের হোসেন। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো প্রকৃত আসামিকে ধরতে পারেনি। পুলিশ সন্দেহভাজন দুজন আসামিকে গ্রেফতার করলেও মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তাই প্রকৃত আসামিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তা না হলে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে মাগুরাকে অচল করে দেয়া হবে বলে তারা হুমকি দেন বক্তারা।
তারা আরো বলেন,নিহত সাকের পৌর যুবদলের একজন বলিষ্ঠ নেতা ছিলেন। মাঠে ময়দানে সবখানেই তার বলিষ্ঠ নেতৃত্ব বিদ্যামান ছিল। তাই সাকেরের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাছি আমরা।
মাগুরা পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড বাসি এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে।






যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক 