রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা পৌরসভা ওয়ার্ড বিএনপি’র সম্মেলন
পাইকগাছা পৌরসভা ওয়ার্ড বিএনপি’র সম্মেলন
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা পৌরসভার ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি নেতা স ম আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ আবু হোসেন বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু। বিশেষ অতিথি ছিলেন, থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। কাউন্সিলর এসএম ইমদাদুল হক ও কামাল আহম্মেদ সেলিম নেওয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি নেতা সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম মিরাজ, কাউন্সিলর নেয়ামুল হুদা কামাল, অমরেন্দ্র নাথ মন্ডল, সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, আতাউর রহমান, মোস্তফা মোড়ল, শেখ ইমাদুল ইসলাম, শেখ শামছুল আলম পিন্টু, শেখ আব্দুল গফুর, প্রণব কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, ইমরান হোসেন, জিয়াউদ্দীন নায়েব, সরদার ফারুক আহম্মেদ, প্রভাষক শহিদুল ইসলাম, ডাঃ শাহবুদ্দীন, রফিকুল সরদার, এসএম মোহর আলী, এসএম টুকু, সাজ্জাত আহম্মেদ মানিক, মশিউর রহমান, মনিরুজ্জামান মনি, হাফেজ আব্দুর রহিম, ইলিয়াস হোসেন, ইসরাফিল আহম্মেদ, অবাইদুর রহমান, ডালিম, জিএম সাবেরী, সুমন আহম্মেদ, সৈয়বুর রহমান, মনি ফকির, খলিল গাজী, রেজাউল গাজী, ইয়াউর রহমান, কৃষ্ণা রানী, জাকির, তুষার ও লিটু। সম্মেলনে মোহাম্মদ আলী গাজী কে সভাপতি ও আব্দুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে ১নং ওয়ার্ড, মনিরুল ইসলাম মন্টুকে সভাপতি ও আব্দুল জলিল সানাকে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড, গাজী আব্দুল করিমকে সভাপতি ও ইমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড এবং স ম আব্দুল জব্বারকে সভাপতি ও মতলেব গাজীকে সাধারণ সম্পাদক করে পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ৪টি ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 