শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

SW News24
শুক্রবার ● ৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় বিদ্যালয় মাঠে পশুর হাট শিক্ষার পরিবেশ ব্যাহত
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় বিদ্যালয় মাঠে পশুর হাট শিক্ষার পরিবেশ ব্যাহত
৬৬১ বার পঠিত
শুক্রবার ● ৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিদ্যালয় মাঠে পশুর হাট শিক্ষার পরিবেশ ব্যাহত

---

মাগুরা প্রতিনিধি : মাগুরা-যশোর সড়কের পাশে   শালিখা  উপজেলার  সীমাখালি বাজার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান মাঠে সাপ্তাহিক পশুর হাট  বসার কারণে শিক্ষার পরিবেশ মারাত্বকভাবে   ব্যাহত হচ্ছে ।

সীমাখালি স্কুল এ্যান্ড কলেজ  ও সীমাখালি মডেল প্রাইমারি স্কুলের  প্রায় ১ হাজার ৩শ’ শিক্ষার্থীর স্বাস্থ্যঝুঁকিসহ  যাতায়াত  ও খেলাধূলার ব্যাপারে  দূর্ভোগ পোহাতে হচ্ছে । সাপ্তাহিক গো-হাটের দিন সরেজমিন  সীমাখালি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের পাশেই  সীমাখালি স্কুলের  সামনে বিশাল মাঠজুড়ে সাপ্তাহিক  গরু-ছাগলের হাট বসেছে । মাঠের এক অংশ পশুর হাটে আগতদের গণপ্রসাবখানায় পরিণত হয়েছে । এর পাশে সারা মাঠজুড়েই গরু-ছাগলের বর্জ্য  ও রকমারি গর্ত,নালা-নর্দমার সৃষ্টি হয়েছে । শিক্ষার্থীদের খেলাধূলা তো দূরের কথা সে মাঠে স্বাভাবিক ভাবে হাঁটা-চলাই দুষ্কর  হয়ে পড়েছে । ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমসহ  স্বাভাবিক চলাফেরা  ও খেলাধূলা চরমভাবে ব্যাহত হচ্ছে ।

সীমাখালি স্কুল এ্যান্ড কলেজের  প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান , এ পশুর হাট অন্যত্র সরানোর জন্য অনেক চেষ্টা করেও কোনো ফল হয়নি । তবে অন্য স্থানে সরানোর  জন্য জোরচেষ্টা চলছে । তিনি আরো বলেন , এ গো-হাট থেকে কিছু  অর্থ বিদ্যালয় কতৃপক্ষকেদেয়া হয় ।  তবে কী  পরিমান অর্থ দেয়া  হয় তা তিনি জানেন না ।

সীমাখালি মডেল প্রাইমারি স্কুলের  প্রধান শিক্ষক অরুণ চক্রবর্তী  বলেন , গো-হাটের ব্যবহৃত মাঠটির কিছু অংশ প্রাইমারি স্কুলের মাঠ । সাপ্তাহিক গো-হাটের জন্যকোমলমতি শিশু শিক্ষার্থীদের লেখাপড়া ও মানসিক বিকাশের সূষ্ঠু পরিবেশ  ব্যাহত হচ্ছে ।

পশু হাটের ইজারাদার আকবর ঢালী জানান, দীর্ঘদিন ধরে এখানে গো-হাট বসছে । সীমাখালি বাজারের কোথাও তেমন কোন মাঠ  না থাকার কারণে আমরা বিদ্যালয় কতৃপক্ষের অনুমতি  নিয়েই  সপ্তাহের দুইদিন গো-হাট  বসিয়ে কাজ  করছি । প্রতি সপ্তাহের হাটে সীমাখালি স্কুল এ্যান্ড কলেজের  প্রধান শিক্ষককে ১ হাজার ৩শ’  ও  সীমাখালি মডেল প্রাইমারি স্কুলকে ৫শ’ টাকা করে দিয়ে যাচ্ছি । তবে এজন্য তিনি কোনো রশিদ চেয়েও  পান  না বলে জানান ।

তিনি আরো বলেন , তাছাড়া বিদ্যালয়ের  মাঠটি  মাগুরা-যশোর সড়কের পাশে হওয়ায় গো-হাট ভাল  জমে ।   সীমাখালি বাজারের এ গো-হাটটি  যশোর-মাগুরার মাঝামাঝি হওয়ায় দুই জেলার ক্রেতাদের প্রতি   হাটে  পাওয়া  যায় । পশু  বিক্রিও  ভালো হয় ।





শিক্ষা এর আরও খবর

মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের  ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)