শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরের কাস্তা গ্রামে দুটি কৃষক পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে নানামুখি চক্রান্তের অভিযোগ
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরের কাস্তা গ্রামে দুটি কৃষক পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে নানামুখি চক্রান্তের অভিযোগ
৭২০ বার পঠিত
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরের কাস্তা গ্রামে দুটি কৃষক পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে নানামুখি চক্রান্তের অভিযোগ

---

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥

যশোরের কেশবপুরের কাস্তা গ্রামে দুটি কৃষক পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষরা নানামুখি চক্রান্ত¿ চালিয়ে যাচ্ছে।

যশোর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মামলা সূত্রে জানাগেছে, উপজেলার কাস্তা গ্রামের মৃত অছিম দফাদারের ছেলে শহর আলী দফাদার ও বাবুর আলী দফাদারের সাথে প্রতিবেশী মৃত ফজলু দফাদারের ছেলে জাকির দফাদারের সাথে পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘ বছর যাবৎ বিরোধ চলে আসছে। তারই জের ধরে জাকির দফাদার গংরা  শহর আলী দফাদার ও বাবুর আলী দফাদারদের বসত ভিটা থেকে উচ্ছেদ করতে তাদের নামে যশোর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলা করেন যার নং ৪১৬/০৮। নিরুপায় হয়ে বাবুর আলী দফাদার বাদী হয়ে জাকির দফাদার গংদের নামে যশোর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলা করেছেন যার নং ১৭৬/০৮।

এদিকে গত শনিবার বিকাল ৫ টার দিকে জাকির দফাদার, আনোয়ার দফাদার, মনোয়ারা বেগম ও সালমা বেগম বে-আইনীভাবে শহর আলী দফাদার ও বাবুর আলী দফাদারের বাড়িতে প্রবেশের যাতায়াতারে রাস্তায় বাঁশের খুটি ও কচা গাছ পুতে রাস্তা বন্ধ করে দিতে থাকে। এসময় শহর আলী দফাদারের স্ত্রী জাহানারা বেগম (৬০) তার ছেলে সবুজ হোসেন (২৫) বাঁধা প্রদান করলে তারা তাদেরকে মারপিট করে আহত করে। আহত জাহানারা বেগম ও সবুজ হোসেন কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন। সবুজ হোসেন বাদী হয়ে জাকির দফাদার গংদের নামে কেশবপুর থানায় অভিযোগ করেছেন।

অপরদিকে শহর আলী দফাদারের ছেলে সবুজ হোসেন জানান, রবিবার রাত আনুমানিক ১ টার দিকে জাকির দফাদার গংরা তাদের গরু-ছাগল বাইরে রেখে নিজেদের গোয়াল ঘরে নিজেরাই অগ্নিসংযোগ করে তাদের ফাঁসানোর চেষ্টা করে। অগ্নিসংযোগের বিষয়টি টের পেয়ে শহর আলী দফাদার ও বাবুর আলী দফাদার গংরা পনি দিয়ে আগুণ দ্রুত নিভিয়ে ফেলে। যার ফলে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। এভাবে কাস্তা গ্রামের মৃত অছিম দফাদারের ছেলে শহর আলী দফাদার ও বাবুর আলী দফাদারদের বসত ভিটা থেকে উচ্ছেদ করতে জাকির দফাদার গংরা নানামুখি চক্রান্ত¿ চালিয়ে যাচ্ছে। বসত ভিটা রক্ষায় তারা পুলিশ প্রশাসন-সহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন।





বিবিধ এর আরও খবর

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)