বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ টাকার ২০হাজার মিটার জাল ধ্বংস
মাগুরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ টাকার ২০হাজার মিটার জাল ধ্বংস
![]()
মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে অভিযান চালিয়ে মঙ্গলবার ২০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ১ অক্টোবর থেকে ২২ অক্টবর পর্যন্ত চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন মহম্মদপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, পুলিশের এএসআই সিরাজুল ইসলামসহ অন্যরা।
মহম্মদপুরের উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী জানান- সরকার ঘোষিত চলমান মা ইলিশ সংরক্ষণ মৌসুমে মহম্মদপুরের মধূমতি নদীতে গভীর রাতে জাল ফেলে বিপুল পরিমাণ ইলিশ মাছ ধরা হয়। এমন খবরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মঙ্গলবার মধূমতি নদীতে অভিযান চালানো হয়। এ সময় চোরাই মৎস্য শিকারীরা জাল ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে আনুমানিক ২০ হাজার মিটার বিভিন্ন ধরনের মাছ ধরার জাল আটক করা হয়। পরে রাত ৩ টার দিকে নদীর পাড়ে সেগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের দাম কমপক্ষে ২লাখ টাকা। তবে কাউকে আটক করা যায়নি। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।






পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ 