বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় রবি/খরিপ-১ (২০১৭-১৮) মৌসুমে ভুট্টা ও গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, প্রাক্তন সহকারী কৃষি অফিসার আহম্মদ আলী মোড়ল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান । বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরাজ উদ্দীন, প্রকাশ চন্দ্র মন্ডল, মিন্টু রায়, লতিফা সুলতানা, কৃষক শ্যামাপদ মন্ডল, অনুকূল ব্যানার্জী, রিতা মন্ডল ও আরিফা বেগম। অনুষ্ঠানে ২২৫ জন কৃষককে তিল, ১৩০ জনকে মুগ ও ৯০ জন কৃষককে বিনামূল্যে ভুট্টা বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।






পাইকগাছায় পাটের আবাদে সোনালী স্বপ্ন দেখছেন চাষীরা
মাগুরায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলার উদ্বোধন
পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন
ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর 