শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে আড়াই’শ স্থানে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে আড়াই’শ স্থানে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত
৬৩৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে আড়াই’শ স্থানে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত

---
শ্যাম সুন্দর ভদ্র ॥
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার প্রায় আড়াই’শ স্থানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম এ পূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর উপজেলার ১৪৩টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হয়। তবে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দূর্গা পূজার চেয়ে দ্বিগুণ স্থানে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত হয় বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানিয়েছেন। পূজা পরিষদের এ নেতা জানান, শ্যামা কালি পূজা অনেকেই পারিবারিক ভাবে উদযাপন করে থাকে। এ জন্য দূর্গা পূজার চেয়ে অনেক বেশি স্থানে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন জায়গায় কমপক্ষে আড়াই’শ স্থানে কালি পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান। সমীরণ সাধু বলেন, বিগত যে কোন সময়ের চেয়ে এ বছর শ্যামা কালি পূজা ধুমধামের সহিত উদযাপিত হচ্ছে। এখানকার পূজা মন্ডপ গুলোর আলোক সজ্জা দেখলে মনে হবে ভারতের চেয়ে আমাদের এখানকার আলোক সজ্জা কোন অংশে কম নয়। তিনি বলেন, দূর্গা পূজার ন্যায় উপজেলার সবখানেই  উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পূজাকে ঘীরে কোথাও কোথাও আয়োজন করা হয়েছে কয়েক দিনের অনুষ্ঠান। গত কয়েকদিন লেগেছে প্যান্ডেল ও আলোক সজ্জার কাজ সম্পন্ন করতে। কোন কোন মন্ডপে যাতায়াতের রাস্তা বহুদূর পর্যন্ত আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। পারিবারিক মন্ডপ গুলোতেও একই ভাবে সজ্জিত করা হয়েছে। গোপালপুর গ্রামের মেঘনা কুঠিরের সঞ্জয় কুমার ঘোষের স্ত্রী স্কুল শিক্ষক লাবণ্য জানান, আমার স্বামী সঞ্জয় একজন মায়ের চরণে নিবেদিত প্রাণ। সে এবং তার অপর দুই ভাই বিপুল ও মৃত্যুঞ্জয় ঘোষের সহযোগিতায় দূর্গা পূজার ন্যায় এবারই প্রথম আমরা পারিবারিক ভাবে শ্যামা কালি পূজা উদযাপন করছি। মূল পূজা রাত ১২ টার পর থেকে শুরু হয়ে সকালে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হবে। তবে সন্ধ্যায় ১০১টি মাঙ্গলিক দ্বীপ প্রজ্জলনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় বলে শিক্ষক লাবণ্য জানিয়েছেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)