শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত
৩০০ বার পঠিত
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

---উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবী সরস্বতীকে বরণ করে আসনে প্রতিষ্ঠা করা হয়। সকাল থেকে স্কুল কলেজ গুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুজা মন্ডপগুলো।

পাইকগাছায় বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজায় ছিল নানা আয়োজন। পূজায় প্যাণ্ডেল, তোরণ, সাজে- সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিল। উপজেলার বিভিন্ন স্কুল- কলেজ, বাড়ি ও পূজামণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেওয়া হয়।

২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চমী তিথিতে  সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার অন্যতম ধর্মীয় উৎসব।

---উপজেলায় পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহদি জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পূজা মন্দির, মণ্ডপ, পাড়া ও ছাত্র-ছাত্রীদের বাড়িতে সরস্বতী পূজা হয়েছে।

শিক্ষার্থীরা তাদের মনের সকল তমসা দূর করে বিদ্যা দানের জন্য দেবীর কাছে অঞ্জলী প্রদানে করেন। তাদের বিদ্যাদাত্রীর কাছে প্রার্থনা, তারা যেন তাদের লেখাপড়া ভালোভাবে চালিয়ে নিতে পারে, সবার যেন মঙ্গল হয়। পূজায়  ভক্তরা অঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন। পূজায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে মণ্ডপ গুলো উৎসব মুখর ছিলো। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ভক্তিমুলক গান, প্রসাদ বিতরণ, আরতিসহ নানা আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী ২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)