বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশন, গদাইপুর, কশিমনগর, বেতবুনিয়া, লক্ষীখোলা, চাঁদখালী, কাটিপাড়া, গড়ইখালীসহ মোট ৪০টি চার্চে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুভ বড়দিন পালিত হচ্ছে।
বড়দিন উপলক্ষে প্রতিটি চার্চে বিশেষ প্রার্থনা সভা, উপাসনা, ধর্মীয় আলোচনা ও আনন্দঘন আয়োজন করা হয়। এ উপলক্ষে চার্চগুলো বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের মাস্টার আনন্দ মন্ডল জানান, এ বছর সরকারিভাবে প্রতিটি চার্চে ৫০০ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে পাঁচদিন ব্যাপী নানা কর্মসূচি।
এছাড়াও পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী কেন্দ্রীয় ক্যাথলিক মিশনকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।






মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত 