শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
২৮৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশন, গদাইপুর, কশিমনগর, বেতবুনিয়া, লক্ষীখোলা, চাঁদখালী, কাটিপাড়া, গড়ইখালীসহ মোট ৪০টি চার্চে  নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুভ বড়দিন পালিত হচ্ছে।

বড়দিন উপলক্ষে প্রতিটি চার্চে বিশেষ প্রার্থনা সভা, উপাসনা, ধর্মীয় আলোচনা ও আনন্দঘন আয়োজন করা হয়। এ উপলক্ষে চার্চগুলো বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের মাস্টার আনন্দ মন্ডল জানান, এ বছর সরকারিভাবে প্রতিটি চার্চে ৫০০ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে পাঁচদিন ব্যাপী নানা কর্মসূচি।
এছাড়াও পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী কেন্দ্রীয় ক্যাথলিক মিশনকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী

আর্কাইভ