শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় পল্লীকবি জসীম উদদীনের কবর কবিতার শতবর্ষ উদযাপন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় পল্লীকবি জসীম উদদীনের কবর কবিতার শতবর্ষ উদযাপন
২২৩ বার পঠিত
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পল্লীকবি জসীম উদদীনের কবর কবিতার শতবর্ষ উদযাপন

---মাগুরা প্রতিনিধি : বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত পল্লীকবি জসীম উদদীন এর কবর কবিতার শতবর্ষ  উদযাপন উপলক্ষে শনিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমীতে রাখালিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচীতে ছিল কবর কবিতা পাঠ,কবর কবিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন,আলোচনা,প্রতিক্রিয়া এবং পল্লীগীতি পরিবেশনা। মাগুরার অন্যতম সাহিত্য সংগঠন সপ্তক সাহিত্য চক্র ও অনির্বাণ  সাহিত্য সংসদ যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর  কালচারাল অফিসার  পার্থ প্রতিম দাশ ও মাগুরা প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফিক। আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের  অধ্যাপক ড. তপন কুমার রায়, মহম্মদপুরের  বাবুখালি ডিগ্রী কলেজের  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম,  ফরিদপুর  সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের  সহযোগী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাশ ও কবি গালিব রহমান।  স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক  কবি শিকদার ওয়ালিউজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি বিকাশ মজুমদার। দুপুরের পর অনুষ্ঠিত হয় পল্লীগীতি পরিবেশনা ও কবিতা পাঠ। সমগ্র অনুষ্ঠানে জেলার কবি সাহিত্যিকগণ, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)