শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন
মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি আকিদুর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মিলন ঘোষ সহ একই প্যানেলে ১৮ জন নির্বাচিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৯৪ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার ভোট দানের মাধ্যমে আটজন নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ইমরুল কায়েস ও মোহাম্মদ সাহেব আলী। ১৮ সদস্য বিশিষ্ট কমিটির ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে এরা হচ্ছে সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান, সহসভাপতি অলিউর রহমান, সুবীর কুন্ডু ও আবুল কালাম যুগ্ম সম্পাদক সুকুমার বিশ্বাস, মোঃ ইকবাল হোসেন, ওহিদুর রহমান কোষাধক্ষ মিলন ঘোষ, সদস্য ইমরান হোসেন। ১৪ জন নির্বাচনে অংশগ্রহণ করে এদের মধ্যে সভাপতি মিয়া আকিদুর রহমান ৮৪ ভোট সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান যুবি উনপঞ্চাশ ভোট সহ সম্পাদকমিয়া সাদিকুর রহমান ৮৪ ভোট কার্যনির্বাহী সদস্য পদে গোলাম নবী মোল্লা, মোস্তাফিজুর রহমান লিটন, মোহাম্মদ নাসির, আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম কে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে মোঃ মুরাদুল ইসলাম, সহ-সম্পাদক পদে আব্দুল হাশেম, কার্যনির্বাহী পদে নাসির হোসেন, মোহাম্মদ ও মোহাম্মদ রাকিব। শনিবার সন্ধ্যা ছয়টায় সকলের উপস্থিতিতে আরম্ভ পরিবেশে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া নেয়া হয়।






বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ 