শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দীঘিতে গোসল করতে গিয়ে আজিজুরের মৃত্যু
পাইকগাছায় দীঘিতে গোসল করতে গিয়ে আজিজুরের মৃত্যু
খুলনার পাইকগাছায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজিজুর রহমানের (৪২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বান্দিকাটিতে অবস্থিত সরকারি ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে এ ঘটনা ঘটে। আজিজুর চা বিক্রেতা করে জীবিকা নির্বাহ করতেন। মৃত আজিজুর বান্দিকাটির কওসার আলী গোলদারের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজিজুর দুপুরে গোসল করতে দীঘিতে যান। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ স্ট্রোক হলে তিনি পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে তখন কেউ না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিকেল ৪টার দিকে দীঘিতে গোসল করতে নামা আনন্দী নামে এক কিশোরীর পায়ে আজিজুরের কাপড় জড়িয়ে গেলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং তাৎক্ষণিক স্থানীয়রা পানিতে নেমে তার মৃতদেহ উদ্ধার করেন। এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে 