শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট
১৯৮ বার পঠিত
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট

---পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা বাজারে সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে। পাইকগাছা পৌর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও পুরাতন খেয়াঘাট গলিতে সরস্বতী প্রতিমার এ হাট বসেছে। ছোট বড় মাঝারী বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে। ২শত টাকা থেকে ৩ হাজার টাকা দামের প্রতিমা রয়েছে।

হিন্দু পুরাণ অনুসারে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। বসন্ত পঞ্চমীতে পূজায় বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় মেতে উঠবে হিন্দু ধর্ম অবলম্বীরা।
২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চমী তিথীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রতিমা তৈরী, রং তুলির কাজ ও  বিক্রয়ের জন্যে বাজারে সরবরাহ করতে নিয়ে ব্যস্ত সময় পার কারছেন কারিগররা। উপজেলার পৌর সদর ছাড়াও কপিলমুনি, বাঁকা বাজারসহ বিভিন্ন বাজারে প্রতিমা ক্রয় করতে পাওয়া যাচ্ছে।

উপজেলার হিতামপুর গ্রামের অরবিন্দ দাশ, গোপালপুর গ্রামের নিমাই দাশ, রবি দাশ, সোলাদানা গ্রামের মান্দার সরদার, তারক পাল, অজিত পাল, শুভ মণ্ডল, তন্দ্রা কুমারি সরকার পাইকগাছা পৌর বাজারে প্রতিমার হাটে তাদের তৈরী প্রতিমা সরবরাহ করছেন।পুরুষের পাশাপাশি মহিলারাও প্রতিমা তৈরি করছেন। ভিলেজ পাইগাছার মহিলা ভাষ্কার তন্দ্রা কুমারি সরকার জানান, এবার পূজায় তিনি প্রায় ২০টি প্রতিমা তৈরী করেছেন। তাছাড়া অর্ডারী ৫শত টাকা থেকে ৩  হাজার টাকা মূল্যের প্রতিমাও তৈরী করেছেন।

পঞ্চমী তিথীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হবে। সরস্বতী প্রতিমা ক্রেতা সমিরণ সরকার জানান, বাড়ীতে পূজা করার জন্য হাট থেকে ১৫ শত টাকা দিয়ে প্রতিমা ক্রয় করেছি। বাজারে প্রতিমা সরবরাহকারীরা জানান, বিগত বছরের তুলনায় এবার প্রতিমার বিক্রয় ভালো। তারা আশা করছেন পূজার আগের দিন আরও বেশী প্রতিমা বিক্রয় হবে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)