সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মজয়ন্তী উদযাপন
সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মজয়ন্তী উদযাপন
এম আব্দুল করিম কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী (২০২৬ ইং) রোববার সকালে সাগরদাঁড়ি মধু পল্লী অভ্যন্তরে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা পরবর্তী মধু মঞ্চের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগর সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ শুক দেব কুমার রায় প্রমুখ।






শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ 