শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বাড়ীর ছাদে টবে কমলা লেবুর চাষ করে সফল মোহাম্মদ আলী
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বাড়ীর ছাদে টবে কমলা লেবুর চাষ করে সফল মোহাম্মদ আলী
১৫৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বাড়ীর ছাদে টবে কমলা লেবুর চাষ করে সফল মোহাম্মদ আলী

---
নাসরিন সুলতানা রানী ॥
পাইকগাছায় ছাদের উপর টবে কমলা লেবুর আবাদ করে সফল হয়েছে মোহাম্মদ আলী সরদার। ছাদের উপর ছোট গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু ধরেছে। কাঁচা-পাঁকা কমলা লেবু দেখে স্থানীয় পথচারীদের নজর কারছে। বাড়ীটি মেইন রোড সংলগ্ন হওয়ায় পথচারীরা ছোট গাছের প্রচুর পরিমাণ কমলা লেবুর ছবি মোবাইল ফোনে ধারণ করছে।
জানাগেছে, পাইকগাছার গোপালপুর গ্রামের পিচের মাথা নামক স্থানে মেইন সড়ক সংলগ্ন মোহাম্মদ আলী বাড়ী সহ দোকান। এক তলা বাড়ী ছাদের উপর হাফ ড্রামে কমলা লেবুর চারা লাগিয়েছে। মোহাম্মদ আলী জানান, প্রায় সাড়ে তিন বছর আগে শখের বসে তালা থেকে লেবুর চারাটি ২শ টাকায় ক্রয় করে ছাদের উপর টবে রোপন করে। প্রথম বছর ২০ থেকে ২৫টি গাছে লেবু ধরে। গত বছর গাছটিতে প্রায় আড়াই’শ লেবু ধরে। তবে এ বছর প্রচন্ড তাপদাহ ও ঠিকমত পরিচর্যা না করায় গাছের একটি ডাল মরে যাওয়ায় লেবু কম ধরেছে। তারপরও গাছে প্রায় দেড়’শতর মত লেবু ধরেছে। গাছের লেবু নিজের পরিবার ও পরিচিতজনদের ভিতরে বিতরণ করে বলে মোহাম্মদ আলী জানিয়েছে। ছোট গাছে প্রচুর পরিমাণ লেবুর ফলন হওয়ায় মোহাম্মদ আলী এ বছর আরো ৩টি গাছ ছাদের উপর টবে রোপন করবে বলে জানিয়েছে। তবে এ ব্যাপারে কৃষি অফিসের কোন সহযোগিতা ছাড়াই নিজের বুদ্ধি দিয়ে ড্রামে লেবুর আবাদ করে সফল হয়েছে। মোহাম্মদ আলীর ছাদে লেবুর ফলন দেখে অনেকেই নিজেদের বাড়ীর ছাদে মাল্টা ও কমলা লেবুর আবাদ করার পরিকল্পনা করছে বলে জানাগেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, শহর এলাকায় বাড়ীর ছাদে অনেকে বাগান করে। তবে গ্রাম এলাকায় সৌখিন দুই একজন ব্যাক্তি বাড়ীর ছাদে বাগান তৈরী করে। এ ব্যাপারে ছাদ বাগানের মালিক কোন পরামর্শ চাইলে কৃষি অফিস থেকে তাদেরকে পরিচর্যার পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।





কৃষি এর আরও খবর

পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)