শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যু; ছেলে আহত
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যু; ছেলে আহত
৫৪৫ বার পঠিত
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যু; ছেলে আহত

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বোনের ছেলের আশির্বাদে যাওয়া হলো না হতভাগীনি এক মায়ের। ছেলের সাথে মটরসাইকেল যোগে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয় মা চায়না দেবনাথ (৪০) ও গুরুতর আহত হয় ছেলে এসএসসি পরীক্ষার্থী আকাশ দেবনাথ (১৭)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় পৌর সদরের তেলপাম্প সংলগ্ন এলাকায় প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানাগেছে, পৌরসভার ৭নং ওয়ার্ড বাতিখালী গ্রামের নিতাই দেবনাথের স্ত্রী চায়না দেবনাথ ঘটনার দিন ছেলের সাথে মটরসাইকেল যোগে বোনের ছেলের আশির্বাদে রাড়–লী যাচ্ছিল। পথিমধ্যে তেলপাম্প সংলগ্ন এলাকায় পৌছালে ভ্যানের সাথে ধাক্কা লেগে মা-ছেলে মটরসাইকেল সহ সড়কে ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা মা চায়নাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার জানান, দূর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে প্রচুর রক্ত ক্ষরণ হয়। এতে চায়না দেবনাথের মৃত্যু হয়। দূর্ঘটনারপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ