শনিবার ● ২১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটক ৫৮
নড়াইলে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটক ৫৮
![]()
ফরহাদ খান, নড়াইল ।
নড়াইলের নড়াগাতিতে বিএনপির দুই কেন্দ্রীয় নেতাসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ। গোপন বৈঠকের অভিযোগে শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে নড়াগাতির থানার খাশিয়াল গ্রামে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত নেতাদের মধ্যে রয়েছেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা মাজেদুর রহমান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী। তবে এ সময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম পালিয়ে গেছেন বলে জানা গেছে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়িতে গোপন বৈঠক চলাকালে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 