শনিবার ● ২১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হনুমানের করুণ মৃত্যু
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হনুমানের করুণ মৃত্যু
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি কালোমুখ হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের মধুমিতা মার্কেটের উপরের বিদ্যুতের তারে স্পৃষ্টের এ ঘটনা ঘটেছে। উল্লেখ্য, কেশবপুরের কালোমুখ দলছুট হনুমান খাদ্যের সন্ধানে মাঝে মধ্যে পাইকগাছা ও আশপাশের এলাকায় বিচরণ করতে দেখা যায়। শনিবার দুপুরে দুটি হনুমান পৌর সদরে বিচরণ করছিল। এ সময় একটি হনুমান দলিল লেখক সমিতির ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মধুমিতা মার্কেটের টিনের চালের উপর যাচ্ছিল। এ সময় মার্কেটের পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নীচে পড়ে গিয়ে মারা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, এ ধরণের খবর পেয়ে বিষয়টি তাৎক্ষনিকভাবে প্রাণী সম্পদ বিভাগকে জানানো হয় হনুমানটির সুস্থ্য করে তোলার জন্য। কিন্তু পরবর্তীতে জানতে পারি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নীচে পড়ে গিয়েই হনুমানের মৃত্যু হয়। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, মৃত হনুমানটিকে বন বিভাগের তত্বাবধায়নে শিবসা’র চরে মাটি চাপা দেয়া হয়।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 