শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৪ মে ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঈদে পাইকগাছার বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপছে পড়া ভিড়
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঈদে পাইকগাছার বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপছে পড়া ভিড়
৮২৬ বার পঠিত
বুধবার ● ৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে পাইকগাছার বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপছে পড়া ভিড়

পাইকগাছা প্রতিনিধি: ---

ঈদ আনন্দে পাইকগাছার ব্রীজগুলোতে দর্শনার্থীদের উপছেপড়া ভিড় নেমেছিল। বৈরী আবহাওয়ার মধ্য দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঈদের দিন ও তার পরের ২ দিন ব্রীজগুলোতে জনস্রোত দেখা যায়। পাইকগাছা বিনোদনের কোন স্পর্ট না থাকায় ব্রীজগুলিই বিনোদনের কেন্দ্রোবিন্দু হয়ে দাড়িয়েছে।রাড়ুলী স্যার পিসি রায়ের বসতভিটা ও  উপজেলা সদরে মধুমিতা পার্ক নামে একটি পার্ক থাকলেও সেখানে কোন বিনোদনের পরিবেশ  না থাকায় কেউ যায় না। এ কারণে পাইকগাছাবাসীর অনেকেই মধুমিতা পার্কের নাম ভুলতে বসেছে।তবে এ বছর শিববাটি ব্রিজের পাশে ইব্রাহিম গার্ডেন চালু হয়েছে।---

নদীবেষ্টিত পাইকগাছা উপজেলা সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ৩টি ব্রীজ দ্বারা যোগাযোগ মাধ্যম তৈরী হয়েছে। পূর্বপাশে শিবসা ব্রীজ, দক্ষিণ পাশে শিববাটী ব্রীজ ও পশ্চিম দিকে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ (প্রস্তাবিত পিসি রায় ব্রীজ) অবস্থিত। যে কোন উৎসবে এই ব্রীজ ৩টিতে দর্শনার্থিদের বিনোদনের কেন্দ্র হিসাবে পরিণত হয়। পাইকগাছা কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ। ব্রীজ সংলগ্ন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বিনোদনের জন্য ছোট একটি পার্কের মত জায়গা রয়েছে। অনেকেই সেখানে উৎসবে পিকনিক সহ ছোট অনুষ্ঠান করে থাকে। ব্রীজের নীচে কপোতাক্ষ নদে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমনে মেতে ওঠে। এবারের ঈদে বোয়ালিয়া ফার্ম ও বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিদের উপচে পড়া ভীড় ছিল।--- দর্শনার্থি সমি আক্তার জানান, পাইকগাছায় বিনোদনের জন্য কোন পার্ক না থাকায় বোয়ালিয়া ব্রীজ ও ফার্ম এলাকায় ঈদে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে। উন্মুক্ত পরিবেশে খুব ভালো লাগছে। ব্রীজে দর্শনার্থিদের ঢল নামায় ব্রীজের উপর ভ্রাম্যমান ছোট ছোট দোকান বসতে দেখা যায়। দর্শনার্থিদের নিরাপত্তার জন্য ব্রীজগুলোতে পুলিশি টহল ব্যবস্থা ছিল।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)