শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শিশুর ওপর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান!
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শিশুর ওপর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান!
৬৭১ বার পঠিত
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে শিশুর ওপর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান!

---
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১০ বছরের কন্যাশিশু ওপর অমানবিক নির্যাতনকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকরিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন শেষে দুপুরে ইউএস বাংলা গ্রুপের ডিএমডি মাহাবুব ঢালী’র সার্বিক সহযোগিতায় রোকসানার সুচিকিৎসার জন্য নড়াইল হাসপাতাল হতে এম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নড়াইল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গৃহপরিচারিকা শিশু রোকসানা-আদালত চত্ত্বরে সর্বস্তরের মানুষের মানববন্ধন। ঢাকার ওয়ারীতে বাসাবাড়িতে কাজ করতে গিয়ে চরম নির্যাতনের  শিকার নড়াইলের ১০বছরের শিশু রোকসানার সুচিকিৎসা ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। নড়াইল আদালত চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা পাষন্ড নির্যাতন কারীদের উপযুক্ত শাস্তি দাবী করেন। রোকসানা  জেলার  নড়াইলের কাশিপুর ইউপির বাহিরপাড়া গ্রামের দিনমজুর রাশেদ শেখের মেয়ে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড.আলমগীর সিদ্দিকী, অ্যাড.এস এ মতিন, জেলা পরিষদ সদস্য অ্যাড.রওশন আরা কবীর,নারীনেত্রী আঞ্জুমান আরা,সাংবাদিক ও মানবাধিকার কর্মী কাজী হাফিজুর রহমান। গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ইমরান হোসেন সেখ, সাজু খান, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাইফুল  ইসলাম বাবু, সাজাদ হোসেন তুহিন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ, অনলাইন পত্রিকা এ টু জেড এর রাজু শেখ, জাকাতুর বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঢাকার ওয়ারীতে একটি বাড়িতে কাজ করতে গিয়ে ৮ মাস ধরে নির্যাতনের শিকার হয়ে শিশু রোকসানা নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার সারা শরীরের আঘাতের কালশিটে দাগ,দীর্ঘদিনের লাগাতার নির্যাতনের চিহ্ন, দগদগে ক্ষতও রয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বাতাস,খাদ্য গ্রহনের শক্তিটুকু নিঃশেষ হয়ে গেছে,কৃত্তিম উপায়ে চলছে শ্বাস-প্রশ্বাস। রোকসানার অবস্থা দিনদিন অবনতি হয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঢাকা ওয়ারী টিপু সুলতান রোড়ের আসাদুল্লাহ,তার স্ত্রী সোনিয়া ও শ্যালক ইব্রাহিমের নামে লোহাগড়া থানায় ২০আগস্ট মামলা হয়েছে।
দীর্ঘদিন নির্যাতনের ফলে এক পর্যায় রোকসানা মানুষিক ভারসাম্য হারিয়ে ফেললে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে নির্যাতনকারী পাষন্ড পরিবার। সেখানে রোকসানার অবস্থার অবনতি হলে স্বজনদের খবর দিয়ে ঢাকায় নিয়ে ১৭ আগষ্ট রাতে তাদের হাতে তুলে দেয়া হয়  রোকছানাকে। মরনাপন্ন  রোকসানাকে ১৯আগষ্ট নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।





অপরাধ এর আরও খবর

গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)