শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ‘এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা’ ৮ সেপ্টেম্বর
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ‘এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা’ ৮ সেপ্টেম্বর
৫৯৪ বার পঠিত
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ‘এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা’ ৮ সেপ্টেম্বর

---

ফরহাদ খান, নড়াইল ।
আগামি ৮ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সোমবার (২৭ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ উপ-পর্ষদের আহবায়ক নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, হাসানুজ্জামান হাসান, শরীফ মুনির হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবির লিলি, নারীনেত্রী আঞ্জুমান আরা, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের সভাপতি সালমা রহমান কবিতা, ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ মুন্নু প্রমুখ।

---

সভায় সুষ্ঠু-সুুন্দর ভাবে নৌকাবাইচ উদযাপনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে, আগামি ৫ থেকে ৮ সেপ্টেম্বর নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে চারদিনব্যাপী ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হবে।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ‘মাটি ও মানুষের শিল্পী’ হিসেবে সমধিক পরিচিত। তার স্মরণে নড়াইলে নির্মিত হয়েছে ‘এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালা’, ‘শিশুস্বর্গ’ ও ‘আর্ট কলেজ’। বরেণ্য এই শিল্পী অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এসএম সুলতান।





বিবিধ এর আরও খবর

ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)