শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে ভ্রাম্যমান আদলতে ৯ ভাটা শ্রমিকসহ ১১জনকে কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে ভ্রাম্যমান আদলতে ৯ ভাটা শ্রমিকসহ ১১জনকে কারাদন্ড
৫৩৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে ভ্রাম্যমান আদলতে ৯ ভাটা শ্রমিকসহ ১১জনকে কারাদন্ড

---

এম. আব্দুল করিম, ুকেশবপুর, (যশোর)

যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  অবৈধ জামান ব্রিকস এর ৯ জন শ্রমিক ও বাল্য বিবাহের অপরাধে ২জনসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, হাইকোর্ট ও জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার যশোর জেলা ম্যাজিস্ট্রেট এ কেএম নওশাদ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌর শহরের ভোগতি গ্রামে নির্মিত অবৈধ জামান ব্রিকস, উপজেলার কাস্তা-বারুইহাটির রোমান ব্রিকস ও সাতবাড়িয়া বাজারের সুপার ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেন। জেলা প্রশাসকের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে কার্যক্রম অব্যহত রাখার অপরাধে উপজেলারসহকারি কমিশনার (ভুমি) মো. এনামুল হক মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জামান ব্রিকসের শ্রমিক উপজেলার বরনডালি গ্রামের কামরুজ্জামান (২৮), শেখপুরা গ্রামের বাদশা (২৪), বিল্লাল হোসেন (২৮), আজিবর সরদার (৪৮), আজিবর শেখ(২৬), ওজিয়ার মোড়ল (৩৯), মারুফ দফাদার (২৬), জুলমত মোড়ল (৩৪) ও  ভোগতি গ্রামের আব্দুল কাদের (৫০)সহ ৯ জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এসময় ভাঁটা মালিক মমতাজ বেগমসহ অন্যরা পালিয়ে যায়। অন্যদিকে একই দিনে বাল্য বিবাহের অপরাধে উপজেলার ব্যালোকাটি গ্রামের কনের মামা আব্দুর রাজ্জাক(৪৫) ও একই গ্রামের বরের মা ফরিদা বেগম(৩৫) কে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাসের কারাদন্ড প্রদান করেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)