শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

SW News24
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » বিবিধ » জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
৫৬৪ বার পঠিত
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ:

নির্বাচনী প্রচারণায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল শোডাউন করতে পারবে না। প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী সকল আচারণ বিধি অবশ্যই মেনে চলতে হবে। অন্যথায় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। রবিবার সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব করেন।

সভায় জেলা ম্যাজিস্ট্রেট জানান, খুলনা-২ আসনে প্রথমবারের মতো সবগুলো কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। জনসচেতনতার লক্ষ্যে ইতোমধ্যে ইভিএম প্রদর্শনী শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৫৭টি কেন্দ্রেই এই প্রদর্শনীর আয়োজন করা হবে এবং তা নির্বাচনের আগের দিন পর্যন্ত চলবে। তিনি কমিটির সবাইকে ইভিএম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা ম্যাজিস্ট্রেট আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে তাবলীগের কোন ধরণের প্রোগ্রাম করা যাবে না।

পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি নির্বাচনী সেল খোলা হয়েছে।

খুলনা জেলার নয়টি উপজেলায় গত নভেম্বর মাসে চুরি ১টি, খুন ১টি, অস্ত্র আইন ২টি, ধর্ষণ ১টি, অপহরণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৬টি, মাদকদ্রব্য ১২৯টি এবং অন্যান্য ৫২টিসহ মোট ১৯৪টি মামলা দায়ের হয়েছে। গত অক্টোবর মাসে এ সংখ্যা ছিল ২১৫টি।

মহানগরীর আটটি থানায় নভেম্বর মাসে রাহাজানি ১টি, চুরি ১৪টি, খুন ১টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, মাদকদ্রব্য ১৬১টি এবং অন্যান্য আইনে ৩২টি সহ মোট ২১৯টি মামলা দায়ের হয়েছে। গত অক্টোবর মাসে এ সংখ্যা ছিল ২৪৬টি।

সভায় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিজিবি অধিকায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, কেএমপি ও র‌্যাব প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)