শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৬ আসন মহাজোট প্রার্থীর পক্ষে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও পথসভা
খুলনা-৬ আসন মহাজোট প্রার্থীর পক্ষে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও পথসভা

এস ডব্লিউ নিউজ ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনের মহাজোট প্রার্থী মোঃ আক্তারুজ্জামান বাবু’র পক্ষে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নতুন বাজার থেকে এক বিশাল মিছিল গদাইপুর বাজার প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মাণ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগনেতা এ্যাডঃ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, শের আলী, শাহজাহান কবির, হিরু, শেখ মিথুন মধু, আশিষ রায় চৌধুরী মিন্টু, অনুপ কুমার ঘোষ, কুনা মোড়ল প্রমুখ। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ র্যালি ও পথসভায় অংশগ্রহণ করেন। পথসভায় দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 