বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-২ নৌকা প্রার্থীর গণসংযোগ ও জনসভা
মাগুরা-২ নৌকা প্রার্থীর গণসংযোগ ও জনসভা

মাগুরা প্রতিনিধি : মাগুরা -২ আসনের আওয়ামীলীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপি বৃহস্পতিবার দিনব্যাপী শালিখার আড়পাড়া, মনোখালি, বামনখালি, গড়েরহাট, গড়ের বাজার চৌরাস্তা পুলুম,মহম্মদপুরের নোহাটা পানিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও জনসভা করেছেন। দুপুরে পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ে গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. শ্রী বীরেন শিকদার এমপি। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ। এ সময় বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ ডলার মিয়াসহ অন্যরা।
সন্ধ্যায় মহম্মদপুরের নোহাটা পানিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেনোহাটা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওহিদুর রহমান টিপু, মহম্মদপুর উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতিএসকে নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও মোস্তফা কামাল সিদ্দিকী লিটন প্রমুখ । তাছাড়া উপস্থিত ছিলেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি জেলা জজ কোর্টেও এপিপি এ্যাড. শামসুল আলম ও জেলা জজ আদালতের এডিশনাল পিপি এ্যাড. মোঃ মশিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 