শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবলীগনেতার মৎস্য ঘেরে হামলা : আহত ২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবলীগনেতার মৎস্য ঘেরে হামলা : আহত ২
৬১০ বার পঠিত
শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় যুবলীগনেতার মৎস্য ঘেরে হামলা : আহত ২

---

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছায় বিপ্লব মন্ডল ও তোবারক হোসেন ভুট্টো’র নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র যুবলীগনেতা অনুপ ঘোষের মৎস্য লীজ ঘেরে হামলা চালিয়ে অনুপ ও তার ভাইপো সুমনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও হাতুড়ে পেটা করে মারাত্মক আহত করেছে। মারাত্মক আহত অনুপ ও সুমনকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে অনুপের বাম কাঁধের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মারাত্মক আহত সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় একাধিক দায়ের কোপ লাগায়২০ টি সেলাই দেয়া হয়েছে এবং সমস্ত শরীরে হাতুড়ি ও লোহার রডের আঘাতে মাংসপেশি থেতলে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

জানা গেছে, উপজেলার গদাইপুর গ্রামের যুবলীগনেতা অনুপ কুমার ঘোষ বাইশারাবাদ বিলে লীজ ও এফসিডিআর নিয়ে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসছে। উক্ত ঘের মঠবাটি গ্রামের তারাই সরদারের পুত্র তোবারক হোসেন ভুট্টো জবর দখল করার জন্য একাধিকবার হামলা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় অনুপ ও সুমন ঘেরে কাজ করছিল। এ সময় পৌরসভার বিপ্লব মন্ডল ও তোবারক হোসেন ভুট্টো’র নেতৃত্বে কেষ্ট মন্ডল, প্রদীপ মন্ডল, অরুন মন্ডল সহ ৫/৬জন অতর্কিত ঘেরে অনাধিকার প্রবেশ করে কিছু না বলেই অনুপ ও সুমনের উপর লাঠি, লোহার রড, হাতুড়ি ও দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে চলে যায়। তাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে আসামীরা চলে যায়। এ ব্যাপারে অনুপ কুমার ঘোষ বাদী হয়ে ঐ রাতেই পাইকগাছা থানায় অভিযোগ করেছে। পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ