শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
কেশবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
মৎস্য সেক্টরের সম্মৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঃ বারী, শিক্ষা অফিসার আকবার হোসেন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা প্রমুখ। পরে প্রধান অতিথি জাতীয় মৎস্য সপ্তাহ ও জাতীয় বৃক্ষমেলা ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। সব শেষে তিনি র্যালীতে অংশ গ্রহন ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।






পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ 