শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা
৩৮৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা

--- প্রকাশ ঘোষ বিধান ঃ পাইকগাছায় শীতের রাতে পাড়া-গ্রামে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা। শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। গ্রাম,পাড়া-মহল্লা, বাড়ির আঙিনা বা খোলা জায়গায় ছেলে-বুড়ো, তরুণ-তরুণী সবাই মিলে এই খেলায় মেতে ওঠে।

শীতের ঠান্ডা আবহাওয়ায় শরীরকে সক্রিয় রাখতে ব্যাডমিন্টন একটি চমৎকার ব্যায়াম, যা ঘাম ঝরিয়ে শরীরকে সতেজ রাখে। সন্ধ্যা নামার সাথে সাথে অফিস ফেরত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সবাই হাতে র‍্যাকেট নিয়ে মাঠে নামে, যা এলাকাকে আনন্দমুখর করে তোলে।
উপজেলার মেইন সড়কের পাশ, পৌরসদর, গদাইপুর, কপিলমুনি, রাড়ুলী, চাঁদখালিসহ বিভিন্ন গ্রামের বাড়ি, মাঠ বা সড়কের পাশের জমিতে কোর্ট কেটে ফ্লাডলাইটের আলোয় চলছে খেলা। র‌্যাকেটের বাড়ি খেয়ে হাওয়ায় উড়ছে কর্ক। কেউ সমস্বরে পয়েন্ট গুনছেন, কেউবা সুযোগ পেয়ে সজোরে চাপ বসিয়ে দিচ্ছেন বিপক্ষ দলের কোর্টে। কোর্টের চারপাশে র‌্যাকেট হাতে দাঁড়িয়ে অন্যান্য খেলোয়াড় ও দর্শক। র‌্যাকেটের বাড়ি আর দর্শকের হাতের তালিতে মুখর পুরো এলাকা।

কোর্টের চারপাশে একই সঙ্গে অবস্থান করেন দর্শক ও খেলোয়াড়েরা। খেলা চলাকালীন কোর্টে কেউ ভালো সার্ভ করলে বাহবা দেন তাঁরা। আবার যখন কোর্ট থেকে আওয়াজ আসে থার্টিন হোপ বা ফোরটিন লাস্ট, তখন তাঁদের মাঝেও শুরু হয় হুড়োহুড়ি। কোর্টের পাশে অপেক্ষারত খেলোয়াড়েরা অপেক্ষায় থাকেন মাঠ দখলের জন্য।

ঝামেলাহীন এবং অল্প পরিসরে এর আয়োজন সম্ভব বলেই বৃদ্ধি পাচ্ছে ব্যাডমিন্টন খেলা। আর তাইতো শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায় সারা দেশে। কর্ক হাওয়ায় উড়িয়ে চলে দুই পক্ষের জেতার লড়াই। শীতের সন্ধ্যায় পাড়া, মহল্লায়, শহর কিংবা গ্রামে ব্যাডমিন্টন খেলার এ চিত্র খুব পরিচিত।





খেলা এর আরও খবর

নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)