বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরা প্রতিনিধি : ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য এ শ্লোগান নিয়ে মাগুরায় দুইদিন ব্যাপী ৫৪ তম জাতীয়,স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয মাঠে বুধবার বিকালে এ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম শান্তনু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত প্রদ্যুত কুমার দাস, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ও মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ারদার প্রমুখ। দুইদিন ব্যাপী প্রতিযোগিতায় ক্রিকেট,ভলিবল,ব্যাডমিন্টন,টেবিল টেনিস,অ্যাথলেটিক্স ও সাইক্লিন এ ৯ টি ইভেন্টে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করে।






পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন 