শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
পাইকগাছায় পুরাদমে আমন ধান কাটা চলছে। আমন কাটা শেষে হওয়ার আগেই কৃষকরা আগাম বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। আমন ধান কাটার সাথে সাথে বোরোর বীজ তলা তৈরির কাজ চলছে। তীব্র শীত থেকে বীজতলা রক্ষায় এবার আগেভাগেই মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ বছর প্রায় ছয় হাজার ১৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা ধান কেটে আগাম বীজ তলা প্রস্তত করছে। এ পর্যন্ত প্রায় এক শত ৪০ হেক্টর জমিতে বীজ তলা তৈরি করা হয়েছে।
উপজেলার হিতামপুর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, এ বছর প্রায় দুই বিঘা জমিতে বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছি। আমন ধান কাটতে দেরি হওয়ায় বোর আবাদ নাবি হবে। তবে আগাম বীজ তলা তৈরি করে যে জমির ধান কাটা হবে সেখানে বোরো রোপন করা হবে। শীতে বীজতলা নষ্ট হয়ে যায় তাই এবার আগেই বীজতলা তৈরি করেছি। গত বছর তীব্র শীতে আমার বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল। সে সময় অধিক দামে চারা কিনে জমি চাষ করেছিলাম, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তাই এবার আগেই বীজতলা তৈরি করছি।
গোপালপুর গ্রামের কৃষক আব্দুর রহিম বরেন, কৃষি বিভাগ থেকে আমাদের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া কৃষি বিভাগ থেকে আমাদের ধান চাষের জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আগের মৌসুমে ধানের ভালো দাম পেয়ে কৃষকরা বোরো ধান চাষে আরও আগ্রহী হয়ে উঠেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান,শীতের তীব্রতা বাড়ার আগে বীজ তলা তৈরি করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।






পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ 