শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের পুরুলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের পুরুলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন
২৫১ বার পঠিত
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের পুরুলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন

---নড়াইল প্রতিনিধি ; নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের কুড়িগ্রাম এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-পুরুলিয়া গ্রামের কামরুল ইসলাম, পুরুলিয়া ইউনিয়নের (ইউপি) সাবেক সদস্য কুবাদ মোল্যা, মিলটন কাজী, জয়নাল শেখসহ অনেকে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামরুল ইসলাম বলেন, নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। আমাদের প্রতিপক্ষ পুরুলিয়া ইউপির বর্তমান সদস্য (মেম্বার) আনিচ শেখ, খুরশিদ মোল্যা, নাজিম মোল্যা, উজ্জ্বল মোল্যাসহ তাদের লোকজন গ্রামে অশান্তি সৃষ্টি করে আসছেন। গত ২৬ নভেম্বর সকালে পুরুলিয়া মোড়ে কিছু লোক জড়ো করে মানববন্ধন করেন। তারা আমার (কামরুল) এবং কোবাদ মোল্যার বিরুদ্ধে অপবাদ দেন যে, আমরা আনিচ ও খুরশিদ মোল্যার বাড়ির আঙ্গিনায় ককটেল রেখে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছি। আমাদের হেয় করে সম্মানহানির অপচেষ্টা করা হচ্ছে। পতিত আওয়ামী লীগের সুবিধাভোগী নেতাকর্মী ও সমর্থকরা আনিচ ও খুরশিদদের সঙ্গে মিলেমিশে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ফলে যে কোনো সময় পুরুলিয়া গ্রামে বড় ধরণের সংঘাত সৃষ্টি হতে পারে। আমাদের গ্রামে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একটি ভালো গ্রামের ঐক্যকে বিনষ্ট করতে তৃতীয়পক্ষ (আ’লীগের নেতাকর্মী ও সমর্থকরা) সুযোগ নেয়ার চেষ্টা করছে। আমরা গ্রামে সুখ-শান্তিতে বসবাস করতে চাই। কারোর চক্রান্তের শিকার হতে চাই না। এ ব্যাপারে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়সহ আইন-শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা চাই।

পুরুলিয়া ইউপির সাবেক সদস্য কুবাদ মোল্যা বলেন, আনিচ শেখ ও খুরশিদদের বাড়িতে কে বা কারা ককটেল রেখেছে। অথচ আমাদের ওপর দোষ চাপাচ্ছেন। আনিচ ও খুরশিদদের বাড়ি থেকে আমার বাড়ির দুরত্ব এক কিলোমিটার। এতো দুর থেকে এসে কীভাবে তাদের বাড়িতে ককটেল রাখা যায় ? সবসময় তো তাদের বাড়িতে লোকজন থাকেন। এছাড়া বাজারের পাশেই আনিচদের বাড়ি হওয়ায় সেখানে সিসিটিভি আছে। সিসিটিভি দেখুক, কারা তাদের বাড়িতে ককটেল রেখেছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। পরিকল্পিত ভাবে গ্রামে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। আনিচদের এমন মিথ্যাচার আমরা প্রত্যাখান করছি। এসব ঘটনার তদন্ত করা হলে আসল তথ্য বেরিয়ে আসবে।

এদিকে, পুরুলিয়া ইউপির ৬নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আনিচুর রহমান আনিচ শেখ এবং পুরুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক চাঁচুড়ী-পুরুলিয়া বণিক সমিতির কোষাধ্যক্ষ খুরশিদ মোল্যা বলেন, প্রতিপক্ষের লোকজন গত ২৪ নভেম্বর গভীর রাতে তাদের বাড়ির পাশে অস্ত্র ও ককটেল রেখে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর চেষ্টা করেছেন। সমাজে হেয়প্রতিপন্ন করতে আনিচদের বসত ঘরের পশ্চিম পাশে শুকনো পাতার মধ্যে একটি পিস্তল এবং আটটি ককটেল রেখে আইন-শৃঙ্খলাবাহিনীকে খবর দেয়া হয়। প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলক ভাবে এমন কাজ করেছেন, বিষয়টি আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা বুঝতে পারেন। এছাড়া একই রাতে (২৪ নভেম্বর) চাঁচুড়ী-পুরুলিয়া বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ খুরশিদ মোল্যা বাড়ির দক্ষিণ পাশে পতিত গোয়াল ঘরে বালতির মধ্যে চারটি ককটেল রেখে তাকে (খুরশিদ) ফাঁসানোর চেষ্টা চালায় প্রতিপক্ষরা। আনিচ ও খুরশিদ  বলেন, আমরা বারবার প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমরাও গ্রামে শান্তি চাই।





অপরাধ এর আরও খবর

মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)