বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাজাপ্রাপ্তসহ তিন আসামি আটক
পাইকগাছায় সাজাপ্রাপ্তসহ তিন আসামি আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া রিমান্ড পরবর্তী এক আসামিসহ চার আসামিকে ২৫ ডিসেম্বর বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার সরল মধ্যপাড়া গ্রামের রহমত আলীর মেয়ে রুমা আক্তার নদী (২০) কে আটক করা হয়। সে মামলা জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি-৩৯৭/১৪।
অপরদিকে, পাইকগাছা থানার নিয়মিত মামলার আসামি চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত শেখ সুলতান আকুঞ্জির ছেলে মোঃ আমির হামজা রানা (৪৪)-কে পুলিশ আটক করে। মামলা নং- ৯(১২)২৫। পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পানা গ্রামের ললিত হালদারের ছেলে সুজন কুমার হালদারকে আটক করেছে থানা পুলিশ।
এছাড়াও উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এস. এন. গাজীর ছেলে মোঃ মহিদুল গাজী (৪৩) কে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুল ইসলাম বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। সংশ্লিষ্ট মামলার নম্বর ৭(১২)২৫।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই 