শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
১৩৯ বার পঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায়  বেড়েছে শীতের তীব্রতা। পৌষ মাসের শুরুতে শৈত প্রবাহ, কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। গত দু’দিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষ জবুথুবু হয়ে যাচ্ছে। শনিবার থেকে রবিবার সকাল থেকে শৈত প্রবাহ, তীব্র কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই মিলছে না সূর্যের  দেখা। তবুও ভোর হতেই কিছু কর্মকান্ত মানুষ বেরিয়ে পড়েছে কাজের সন্ধানে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মাগুরার বিভিন্ন সড়কে ভোর হতেই মানুষের তেমন আনাগোনা নেই। ভোর  থেকে মাগুরা একতা কাঁচা বাজারে সবজি বোঝাই করে বিভিন্ন নসিমন চলাচল করতে দেখা গেছে। এইসব নছিমনে শীতের সবজি  ফুলকপি, বাঁধাকপি, বেগুন শিম  বহন করতে দেখা যায়।  নসিমনের চালকরা তীব্র শীত উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে  গাড়ি চালাচ্ছেন। কুয়াশা আর শৈত প্রবাহের কারণে সড়কের বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলে সূর্যের ওকিঝুকি চোখে দেখা যায়। সূর্যের আলোর তীব্রতা কম থাকায় বেড়ে যায় আরো শীত।
রিক্সা চালক মতিয়ার বলেন, তীব্র শীতে গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছি না। পরিবার পরিজনের কথা চিন্তা করে সড়কে তীব্র শীত উপেক্ষা করে গাড়ি চালাতে হচ্ছে। সকালে  তেমন যাত্রী পাওয়া যায় না। বেলা বাড়ার সাথে সাথে সড়কে কিছু লোক বের হলেও রিকশায় উঠতে চায় না। তাই তীব্র শীতে পরিবার পরিজন নিয়ে বিপাকে আছি।
নির্মাণ শ্রমিক হারেজ আলী বলেন, আজ দুদিন হল সূর্যের দেখা মিলছে না। তীব্র শীত উপেক্ষা করে কাজে আসতে চায় না শ্রমিকরা।  তবুও পারিবারিক আর্থিক অভাব অনাটনের কারণে আমাদের কাজ করতে হয়। ইট, বালি, সিমেন্ট নিয়ে আমাদের কাজ থেমে নেই।
বেলা বাড়ার সাথে সাথে তীব্র শীত উপেক্ষা করে কর্মক্লান্ত মানুষকে অফিস আদালতে যেতে দেখা যায়।  বার্ষিক পরীক্ষা শেষে স্কুল-কলেজ বন্ধ থাকায়  কোন শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষার্থীদের  সমাগম নেই।
এদিকে তীব্র শীত বেড়ে যাওয়ায় লেপ তোসকের দোকানে ভিড় বেড়েছে। মানুষ  শীত থেকে বাচতে কম্বল ছেড়ে একটু স্বস্তির আশায়  লেপতোষক বানানোর ব্যস্ততার সময় পার করছেন।
শীত বেড়ে যাওয়ায় শহরের ফুটপাতের দোকান গুলোতে শীতের এর কাপড় কিনতে নানা বয়সী মানুষের ভিড় বাড়ছে। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষেরা শীতের কাপড় কিনতে ভিড় করছেন শহরের ফুটপাতে দোকান গুলোতে। অন্যদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে  ঠান্ডা জনিত রোগে শিশুর সংখ্যা বেড়েছে অত্যাধিক।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে
শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ
মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার
পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: জনদুর্ভোগ চরমে পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মহান মে দিবস পালিত মাগুরায় মহান মে দিবস পালিত
নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
খুলনায় মহান মে দিবস পালিত খুলনায় মহান মে দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)