শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু : ট্রলি ও ড্রাইভার আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু : ট্রলি ও ড্রাইভার আটক
৫৬৯ বার পঠিত
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু : ট্রলি ও ড্রাইভার আটক

---

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় ট্রলির চাপায় পিষ্ট হয়ে আল-আমিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। হত ভাগ্য আল-আমিন আশাশুনি থানার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর ছেলে,সে ষষ্ঠ শ্রেণীতে পড়তো । ঘটনাটি ঘটেছে, পাইকগাছা-সাতক্ষীরা সংযোগ ব্রীজ সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। এ ঘটনায় এলাকার লোকজন ট্রলিটি আটক করে ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দেয়।

জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর খাজরা স্কুলের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র আল-আমিন (১২) তার বড় বোনের বাড়ী পাইকগাছা থানার গজালিয়া গ্রামের দোলাভাই ইউনুছ সরদারের বাড়ীতে বেড়াতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাইকগাছা-বড়দল সংযোগ সেতু পার হয়ে জিরো পয়েন্ট নামক স্থানে দাঁড়ালে বি,এ,কে ব্রিক্স এর একটি ট্রলি বেপরোয়া গতিতে পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় সে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ আল-আমিনের সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, ট্রলি ও ড্রাইভারকে আটক করা হয়েছে।





আর্কাইভ