মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে বিলুপ্ত প্রায় দেশীয় ফলদ গাছের চারা বিতরণ
আশাশুনিতে বিলুপ্ত প্রায় দেশীয় ফলদ গাছের চারা বিতরণ

আশাশুনি : আশাশুনিতে পরিবেশ উন্নয়নে বিলুপ্ত প্রায় দেশীয় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ‘শিক্ষায় বন ও পরিবেশ আধুনিক বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে আইডিয়াল’র বাস্তবায়নে সংস্থার আশাশুনি কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় তিনটি সরকারি স্কুল ও উপকারভোগী প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে চারা বিতরণ করা হয়। আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরন করেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, মনিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আশাশুনি সদরের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ সেট (একটি নারিকেল, কদবেল, কাগুচি লেবু ), ৪৩ জন প্রতিবন্ধি ও উপকারভোগী হতদরিদ্র পরিবারের মাঝে চারাগুলি বিতরন করা হয়।






পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ 