সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ মেলার আয়োজন করে। মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যশোর অঞ্চলের প্রতিটি জেলায় কৃষি উৎপাদনে ব্যাপক সহায়ক। এই জেলাগুলোতে ধান, পাট,গম,সরিষাসহ নানা ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল অধিক উৎপন্ন হয়। যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের দেশে আমরা রপ্তানি করছি।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফসল ও সবজি প্রদর্শিত হচ্ছে। আগামী বুধবার এ মেলার সমাপনী হবে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 