শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিবিধ » খুলনায় মুজিববর্ষ উদযাপনে প্রেসব্রিফিং
প্রথম পাতা » বিবিধ » খুলনায় মুজিববর্ষ উদযাপনে প্রেসব্রিফিং
৫২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় মুজিববর্ষ উদযাপনে প্রেসব্রিফিং

---

এস ডব্লিউ নিউজ :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিবেচনায় নিয়ে আগামীকাল সারাদেশের সাথে একযোগে খুলনায় মুজিববর্ষের ক্ষণগণনার শুভসূচনা করা হবে।

খুলনায় মুজিববর্ষ উদযাপনের সার্বিক কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে বৃহস্পতিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয় জাতীয় কর্মসূচির পাশাপাশি খুলনায় ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে ব্যতিক্রমধর্মী কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামে ১০ জানুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা করা হবে। সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টরি প্রদর্শন, সোয়া ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সকাল সাড়ে দশটায় খুলনা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মসন ১৯২০ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১৯২০ শিশু বঙ্গবন্ধু, ১৯২০ জন আলেম এবং গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও খুলনা অঞ্চলের সকল মুক্তিযোদ্ধা মুজিবকোট পরে একসাথে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করবেন এবং সকলের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ১৯৭৫-এ তাঁর পরিবারের শহিদ সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা জেলা ও মহানগরীর ১৯টি জনবহুল স্থানে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনার কাউন্টডাউন যন্ত্র স্থাপন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

১০ জানুয়ারি বিকেল তিনটায় ঢাকা জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার খুলনার শহিদ হাদিস পার্কে প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য খুলনার সর্বস্তরের মানুষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ