শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিভিন্ন শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, এমটিইপিআই শাহানারা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক নূর আলী মোড়ল ও চায়না সরকার। ২৪১টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৬৯৫ ও ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৮৬৫ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়।






মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 