বুধবার ● ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক দ্রব্য বিক্রেতাসহ ছয় মাদক সেবনকারী আটক
পাইকগাছায় মাদক দ্রব্য বিক্রেতাসহ ছয় মাদক সেবনকারী আটক
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় মাদক দ্রব্য বিক্রেতা ও সেবন অবস্থায় ৬জনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে ঘোষাল গ্রামের আব্দুল গফুর মোড়লের ছেলে মাদক বিক্রেতা একাধিক মাদক মামলার আসামী সেলিম রেজা মোড়ল (৩৪) কে তার নিজ বাড়ী থেকে আটক করে।
একই রাতে গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (২৫), মঠবাটী গ্রামের পঞ্চানন বাছাড়ের ছেলে গোষ্ঠ বাছাড় (৪০), সরল ৩নং ওয়ার্ডের মোকাম আলীর ছেলে মাজহারুল ইসলাম (৩০), সরল ৫নং ওয়ার্ডের জাকির গাইনের ছেলে জসিম গাইন (৩২), মঠবাটী গ্রামের দুলাল মল্লিকের ছেলে শিরন (৩৮) কে আটক করে। তারা পৌরসভার সরল ৩নং ওয়ার্ডে রাস্তায় মাদক সেবন করে মাতলামী করছিল। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।






গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা 