শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ধর্ষন ও পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার
পাইকগাছায় ধর্ষন ও পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে নড়াইল থেকে ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোস্তাক মিস্ত্রী (২২) কে গ্রেফতার করেছেন। মোবাইলের সুত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ হোসেন শুত্রবার মোস্তাকে গ্রেপতার করেন। সে উপজেলার গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, চেচুয়া গ্রমের ফজলু মিস্ত্রীর ছেলে একই এলাকার জনি মিস্ত্রীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মোস্তাক ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইলে ধারণ করে পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে গত ১০-৬-২০ তারিখে মোস্তাকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (৩)তৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করেন, যার নং-১৩। এ বিষয়ে ইন্সপেক্টর (ওসি) মোঃ এজাজ শফী জানান, মোবাইলের সূত্র ধরে এ মামলার আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী 