মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কপোতাক্ষের ভাংগনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
পাইকগাছায় কপোতাক্ষের ভাংগনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
এস ডব্লিউ নিউজ:
পাইকগাছার কাটিপাড়া নামক স্থানে কপোতাক্ষ নদের ভাংগনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লাখ, লাখ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রবল জোয়ারে নদের তীরবর্তী এলাকায় মৎস্য, চিংড়ী ঘের,পানের বরজ,ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ভেসে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ী ঘর ও রাস্তা ঘাট। স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান তার ঘের তলিয়ে যেয়ে ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।এখানে ১২টি চিংড়ী ঘের। জমির পরিমান প্রায় ৪ শ বিঘা জমি। চিংড়ী মৌসমী শুরু হয়েছে। আগামী অমাবশ্যতে সকলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে।তার আগেই এ অবস্থার সৃষ্টি।স্থানীয়রা জানান কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের কাজ চলছে।দু/তিন মাস আগে ব্রীজের জন্য বিশাল এলাকা খনন করে রাখেন ঠিকাদার প্রতিষ্ঠান।এক পাশে পুকুর ও অন্য পাশে বালি দিয়ে বা্ঁধ দেয়া হয়। যাকে বলে বালির বাধ। এতটাই নাজুক যা জোয়ারের পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে। পানের বরজ , বোরো ধান ক্ষেত নষ্ট হয়েছে।বাড়ীতে জোয়ারের পানি উঠে প্লাবিত। চেয়ারম্যান আঃ মজিদ গোলদার জানান, ব্রীজের কাজ ধীর গতিতে হওয়ায় ও ঠিকাদারের গাফিলতির কারনে এত ক্ষয় ক্ষতি হলো।ক্ষতিগ্রস্থরা প্রতিকার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।






পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে 