শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় প্রবল জোয়ারের চাপে নদ-নদীতে অব্যাহত ভাঙ্গন; এলাকাবাসী আতঙ্কে
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় প্রবল জোয়ারের চাপে নদ-নদীতে অব্যাহত ভাঙ্গন; এলাকাবাসী আতঙ্কে
৫৪৯ বার পঠিত
বুধবার ● ৩১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রবল জোয়ারের চাপে নদ-নদীতে অব্যাহত ভাঙ্গন; এলাকাবাসী আতঙ্কে

---


পাইকগাছা   প্রতিনিধিঃ পূর্ণিমার প্রবল জোয়ারে পাইকগাছার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে ২-৩ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙ্গন অব্যাহত থাকায় জনমনে আতঙ্ক বাড়ছে। জোয়ারের পানির চাপে পাইকগাছায় সোলাদানার পাটকেলপোতার শিবসা নদী ও কপোতাক্ষ নদের কাটিপাড়া এলাকা ব্যাপক ভাঙ্গন সৃিষ্ট হয়েছে। নদী ভাঙ্গনের ফলে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা সোনা বাড়ি এনপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিবসা নদীর তীরে আবারো ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে শিবসা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। বুধবার সকালে আকস্মিক এ ভাঙ্গন দেখা দেয়। গত আম্ফানে এ এলাকায় ভয়াবহ ভাঙ্গনের কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সরকারি অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে বিকল্প বাঁধ দেয়া হয়।--- পাইকগাছার কাটিপাড়া নামক স্থানে কপোতাক্ষ নদের ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লাখ লাখ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রবল জোয়ারে নদের তীরবর্তী এলাকায় মৎস্য, চিংড়ী ঘের, পানের বরজ, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ভেসে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ী ঘর ও রাস্তা ঘাট। স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান তার ঘের তলিয়ে যেয়ে ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখানে ১২টি চিংড়ী ঘের। জমির পরিমান প্রায় ৪ শ বিঘা জমি। চিংড়ী মৌসমী শুরু হয়েছে। আগামী অমাবশ্যতে সকলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তার আগেই এ অবস্থার সৃষ্টি। স্থানীয়রা জানান কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের কাজ চলছে। ২/৩ মাস আগে ব্রীজের জন্য বিশাল এলাকা খনন করে রাখেন ঠিকাদার প্রতিষ্ঠান। এক পাশে পুকুর ও অন্য পাশে বালি দিয়ে বাঁধ দেয়া হয়। যাকে বলে বালির বাধ। এতটাই নাজুক যা জোয়ারের পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে। পানের বরজ, বোরো ধান ক্ষেত নষ্ট হয়েছে। বাড়ীতে জোয়ারের পানি উঠে প্লাবিত। চেয়ারম্যান আঃ মজিদ গোলদার জানান, ব্রীজের কাজ ধীর গতিতে হওয়ায় ও ঠিকাদারের গাফিলতির কারনে এত ক্ষয়ক্ষতি হলো। ক্ষতিগ্রস্থরা প্রতিকার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। নদী ভাঙ্গনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এস.ও ফরিদ উদ্দীন জানান, হঠাৎ করে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে প্রায় ২ ফুট পানি নদীতে বৃদ্ধি পাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)