শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

SW News24
শনিবার ● ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি » দূর্গম জনপদ গাবুরাতে সবজি বীজ বিতরণ
প্রথম পাতা » কৃষি » দূর্গম জনপদ গাবুরাতে সবজি বীজ বিতরণ
৪৪৩ বার পঠিত
শনিবার ● ৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দূর্গম জনপদ গাবুরাতে সবজি বীজ বিতরণ

৫ মার্চশনিবার গাবুরা ইউনিয়নের চকবারা উৎপাদন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে গাবুরা ইউনিয়নে ২০০ টি পরিবারে সবজি বীজ বিতরণ করা হয়।  ---উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ উদ্বোধন করেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শেখ আমীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, ইউপি সদস্য এস. এম রবিউল ইসলাম, সমাজ সেবক মোঃ খালিদ হোসেন, লিডার্স এর টেকনিক্যাল(কৃষি) অফিসার রাকিবুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর শামীমা সুলতানা প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় এলাকায় বাড়ছে খরা, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ। এসব কারনে সংগ্রাম করে টিকে থাকতে হয় উপকূলের জনগণকে। এরই প্রেক্ষিতে লিডার্স প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২০০ পরিবারে ৬ ধরণের মোট ১,২০০ প্যাকেট (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।

প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছরের ন্যায় এ বছরেও আমাদের পাশে এসে সহযোগিতা করছে। এই বীজ নিয়ে প্রত্যেকে উৎপাদন বাড়াতে হবে। লিডার্স এর সহযোগিতার পাশাপাশি আমাদেরও সবজি উৎপাদনে এগিয়ে আসতে হবে।”





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)